রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে পুলিশের হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তাঁরা।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ ঘোষণা দেন। এর আগে কলেজের সামনের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীদের দুই দফা দাবির মধ্যে রয়েছে, মধ্যরাতে তাঁদের ওপর পুলিশের হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তে কমিটি গঠন এবং হামলায় জড়িত পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। দাবি আদায়ে প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
এ ছাড়া অধ্যক্ষের পদত্যাগের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।
আন্দোলনের সূত্রপাত হয় পূজার ছুটির আগে কলেজ অডিটোরিয়ামে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানটি রাত ১০টার মধ্যে শেষ করার নির্দেশনা থাকলেও তা ভোর ৫টা পর্যন্ত চলে।
নির্ধারিত সময়ের বেশি অডিটোরিয়াম ব্যবহারের দায়ে অনুষ্ঠানের সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করেন অধ্যক্ষ মেহেরুন নেছা। পরে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয় বলে জানা গেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে তা আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, এর ধারাবাহিকতায় মধ্যরাতে তাঁদের ওপর পুলিশ হামলা চালায়। এ ঘটনার তদন্ত ও বিচার দাবি করেই তাঁরা ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে



