স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা ২২ ক্যারেট ২ লাখ ২৯ হাজার
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা, ২২ ক্যারেট ২ লাখ ২৯ হাজার ৬৬৪

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর আগের দিন বুধবারও প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ৮৪৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী গয়না তৈরির মজুরি প্রযোজ্য হবে।

প্রদত্ত তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো এবং ৬৭ বার কমানো হয়েছে। এ ছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছিল। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়; এর মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।