হবিগঞ্জে ভারতীয় জিরাভর্তি ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভারতীয় জিরাভর্তি ট্রাক জব্দ, গ্রেপ্তার ৩

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৮, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ভারতীয় জিরাভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের চালকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা জিরার পরিমাণ ৩ হাজার ৯০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার শাহজিবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ঢাকাগামী হলুদ রঙের ট্রাকটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ১০৩ বস্তা জিরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক মুজাহিদ (২৪), জোবায়ের (১৮) ও মারুফ আহমদ (১৯)।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শুভ্র দাশ (৪৫) নামে আরও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ তাঁকে মামলার পলাতক আসামি হিসেবে উল্লেখ করেছে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুখেন্দ্র চন্দ্র সরকার বাদী হয়ে এ ঘটনায় মাধবপুর থানায় মামলা করেছেন। জব্দ করা জিরা ও ট্রাক বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।