ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২ হাজার ২৬০
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২ হাজার ২৬০

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৯, ২০২৬ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ২৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন মৃতদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১ হাজার ৭৭ জন ঢাকা বিভাগের। এ ছাড়া খুলনা বিভাগে ২৭৭ জন, চট্টগ্রামে ২৬৫ জন, বরিশালে ২৪৩ জন, রাজশাহীতে ১৮৮ জন, ময়মনসিংহে ১১১ জন, রংপুরে ৮৩ জন এবং সিলেটে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ লাখ ৫২ হাজার ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গুতে মোট ৪৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২২৪ জন, খুলনা বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৪৭ জন, ময়মনসিংহে ৩৮ জন, বরিশালে ৩২ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৮ জন এবং সিলেটে ৪ জন মারা গেছেন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তি।