ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৫, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

নওগাঁর ধামইরহাটে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে রিমন হোসেন (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা থেকে এবার আলিম পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারের দিকে যাচ্ছিল। একই সময়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রিমন। পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় তিনি ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।