মিরসরাইয়ে যুবদল নেতা গ্রেপ্তার, অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৩, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

চট্টগ্রামের মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নওশাদ আলম (২৮) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরে বিকেল ৫টার দিকে তাঁকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়। মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।