ডেঙ্গুতে একদিনে ১১ মৃত্যু, এ বছর প্রাণহানি ৪০০
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

দেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪০০

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৭, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর সর্বোচ্চ ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। নতুন করে ১১ জনের মৃত্যুসহ এ বছর মশাবাহিত এই রোগে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। এবার ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হওয়ায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে রোগী প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৪২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রোগীদের সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।