যুবসমাজকে দেশের সবচেয়ে বড় শক্তি ও সম্ভাবনার জায়গা হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা জরুরি।
রোববার মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শহীদুল ইসলাম এবং প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম।



