ভারতে ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল নিদর্শন সৃষ্টি হয়েছে কেরালায়। মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ৫২ বছর বয়সী প্রেমলতা নামে এক হিন্দু নারী ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। তার শেষকৃত্য সম্পন্ন করা নিয়ে পরিবারের সদস্যরা বিপাকে পড়েন। ভাড়া বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় মৃতদেহ গোসল করানোর জন্য উপযুক্ত পরিবেশের অভাব ছিল।
পরিস্থিতি বুঝতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসেন পাল্লিক্কারা খাদিজা মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা। তারা মসজিদের ভেতরেই মৃতদেহ গোসল করানোর জন্য যাবতীয় ব্যবস্থা করে দেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে প্রেমলতার শেষকৃত্য সম্পন্ন হয়।
এই মানবিক ঘটনায় মুগ্ধ হয়ে কেরালার মুখ্যমন্ত্রী সতীশন বলেন, ধর্ম-বর্ণের ঊর্ধ্বে এই মানবিক চেতনাই কেরালার মূল শক্তি। তিনি আশা প্রকাশ করেন, এই সম্প্রীতির বার্তা যেন ভারতের সর্বত্র ছড়িয়ে পড়ে।



