খুলনা জামায়াতের শূরা বৈঠক, ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জামায়াতের শূরা বৈঠক, ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৪, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, ৩১ অক্টোবরের লংমার্চকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে হবে। এ কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে পরিবহন ব্যবস্থাপনা, রুট পরিকল্পনা ও স্বেচ্ছাসেবক দলসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর প্রস্তুতি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, সহযোগী দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
খুলনা মহানগরী জামায়াতের আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপির পরিচালনায় বৈঠকে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম।
বৈঠকে মহানগরী জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও থানা আমীররা উপস্থিত ছিলেন। তাঁরা লংমার্চ সফল করতে সাংগঠনিক প্রস্তুতি ও দায়িত্ব বণ্টন নিয়ে আলোচনা করেন।