‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় মৌসুম (সিজন-২) উদ্বোধন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি ডাকবাংলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে অংশ নেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমান।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান, খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।
কেএমপির ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ সংবাদ তৈরি করা হয়েছে।



