প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে কেএমপির ব্রিফিং প্যারেড
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে কেএমপির ব্রিফিং প্যারেড

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৪, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নিরাপত্তা ও দায়িত্ব পালনের প্রস্তুতি হিসেবে ব্রিফিং প্যারেড করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর বয়রায় কেএমপি পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

ব্রিফিংয়ে পুলিশ কমিশনার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের হেলিপ্যাড, স্টেডিয়ামসহ গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন। ভিভিআইপি বহর চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত দায়িত্বস্থল ত্যাগ না করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

দায়িত্ব পালনের সময় চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলা এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ বা কন্ট্রোল রুমকে জানানোর নির্দেশনাও দেওয়া হয়। এ ছাড়া দায়িত্বস্থলে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে এবং নির্ধারিত সময়ে নিজ নিজ ডিউটিতে উপস্থিত থাকার আহ্বান জানান পুলিশ কমিশনার।

ব্রিফিং প্যারেডে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামানসহ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস, ভারপ্রাপ্ত) এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএমপির ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ সংবাদ তৈরি করা হয়েছে।