জনবার্তা ডেস্ক
ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গৌরীপুর-আলমগঞ্জ এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। গত রোববারের এ অভিযানের আগে মসজিদের ভেতরে কয়েকজন মুসলিম নারী অবস্থান নেন। এ সময় তাঁদের কান্না করতে এবং মসজিদটি রক্ষার আকুতি জানিয়ে মোনাজাত করতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, মসজিদটি ভাঙার ঠিক আগমুহূর্তে নারীরা সেখানে প্রার্থনায় অংশ নেন। তবে তাঁদের অনুরোধ উপেক্ষা করে প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়। একপর্যায়ে মসজিদটি পুরোপুরি ভেঙে ফেলা হয়।
ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে উচ্ছেদ অভিযানের কারণ, মসজিদটির জমির মালিকানা এবং প্রশাসনের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।



