প্রথম বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

প্রথম বাংলাদেশ সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ৩, ২০২৬ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

জনবার্তা ডেস্ক

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশের প্রথম ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো ও এর প্রসারে ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ প্রতিপাদ্য নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ বিভাগ ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকদের দাবি, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এ ধরনের সোলার এক্সপো অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মিরানা মাহরুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সচিবরা অংশ নেন।