আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন; কারখানায় ছুটি

জনবার্তা প্রতিবেদন
নভেম্বর ২, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া কর্মবিরতি ও বিক্ষোভ একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে রূপ নেয়। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষোভের মধ্যে একটি কাভার্ডভ্যানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শিল্পাঞ্চল সূত্রে জানা যায়, সকালে কারখানাগুলোতে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও সকাল সাড়ে ৯টার পর উত্তেজনা বাড়তে শুরু করে। নিউএইজ গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। তাঁদের অন্যতম দাবি ছিল ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ।

শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়লে আশুলিয়া ও সাভারের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। বিক্ষোভকারীরা একপর্যায়ে হা-মীম গ্রুপের কারখানার সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

বেলা সাড়ে ১১টার দিকে নরসিংহপুর এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে বিক্ষোভকারীরা একটি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেন। দুপুর ১টার দিকেও ওই এলাকায় সংঘর্ষের খবর পাওয়া যায়।

বিভিন্ন এলাকায় বিক্ষোভ, কারখানায় ছুটি

আশুলিয়ার জিরাবো থেকে কাঠগড়া সড়কের পাশে বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেডের সামনেও প্রায় ৪০০ থেকে ৫০০ শ্রমিক বিক্ষোভ করেন। এ সময় তাঁরা কারখানা