জনবার্তা ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ ও মল চত্বর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ২টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সোহেল (৩৬) নামের একজনের অবস্থা গুরুতর। মাথায় আঘাত পাওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানান, ক্যাম্পাসের দুটি পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সোহেলের মাথায় আঘাত লেগেছে বলে জানান তিনি।
বিস্ফোরণের কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।



