বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক, বললেন রিজভী
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক, রাজনৈতিক শূন্যতায় ভুগছে তারা: রিজভী

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ৩১, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

বিরোধী দলের লংমার্চ কর্মসূচিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের উন্নয়নমূলক ও ইতিবাচক কর্মকাণ্ডকে বিতর্কিত করে জনগণকে বিভ্রান্ত করতেই বিরোধী দল এ ধরনের কর্মসূচি দিচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ঢাকার পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, এ ধরনের কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই। বিরোধী দলের রাজনীতিতে এক ধরনের শূন্যতা ও ঘাটতি তৈরি হয়েছে। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্যই তারা লংমার্চের মতো কর্মসূচি নিচ্ছে বলে মনে করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রিজভী বলেন, সমাজে অস্থিরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড সৃষ্টিকারীদের দমনে পুলিশ যথাযথ ভূমিকা রাখছে। কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধে জড়িত ২০০ থেকে ২৫০ জনকে প্রতিদিন গ্রেপ্তার করা হচ্ছে বলে জানান তিনি।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় ভালো বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।