চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার - জনবার্তা
ঢাকা, [bangla_day], [english_date] | [bangla_date]
আজকের সর্বশেষ সবখবর

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার


October 14, 2023 5:18 pm
Link Copied!

চাঁপাইনবাবগঞ্জে কোটি টাকার হেরোইনসহ জেলার শীর্ষ মাদক কারবারি ও ইউপি সদস্য জুয়েল রানাকে নারী সহযোগীসহ গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর তাদের গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং চরবাগডাঙ্গার আমির আলীর ছেলে। তার নারী সহযোগী ববিতা গোমস্তাপুর উপজেলার পারবর্তীপুর-শেরপুরের মুকুল রানার স্ত্রী। ববিতা চাকুরির সুবাদে পৌর এলাকার বালুবাগানে ভাড়া থাকেন।

চাঁপাইনবাবগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরির্দশক (ক সার্কেল) ইলিয়াস হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল বালুবাগানে অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম হেরোইনসহ ববিতাকে গ্রেফতারের করে। ওই হেরোইনের মালিক ছিলেন জুয়েল রানা। পরে ববিতার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা জুয়েলের বেলেপুকুরের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২০০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।

তিনি জানান, জুয়েল রানা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় ওই নারীসহ তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।