রোহিত বালের স্মরণে সোনম কাপুরের বিশেষ ছবি
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত ডিজাইনার রোহিত বালের স্মরণে সোনম কাপুরের বিশেষ ছবি

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৮, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় ফ্যাশন জগতের প্রভাবশালী ডিজাইনার রোহিত বাল ২০২৪ সালের নভেম্বরে ৬৩ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রয়াণে শোক ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রয়াত এই ডিজাইনারের তৈরি পোশাক পরা বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর সৃষ্টিশীলতা ও স্বতন্ত্র নকশাশৈলীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেন সোনম।