মাঠ উদ্ধারের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাঙচুর
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

মাঠ পুনরুদ্ধারের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৯, ২০২৬ ১২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো বাণিজ্য মেলার মাঠ উদ্ধারের দাবিতে বুধবার উত্তাল হয়ে ওঠেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পতাকা স্ট্যান্ডের সামনে জড়ো হওয়ার পর তারা মিছিল নিয়ে মাঠটিতে গিয়ে অবস্থান নেন। এ সময় মাঠ পুনরুদ্ধারের পক্ষে নানা স্লোগান দেওয়ার পাশাপাশি সেখানে এশিয়া আন্তর্জাতিক মেলা আয়োজনের জন্য তৈরি একটি গেট ও স্টল ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, মেলা সরিয়ে নেওয়ার জন্য মঙ্গলবার আয়োজকদের সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো অগ্রগতি না দেখায় তারা মাঠে নেমেছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ঘটনার প্রেক্ষিতে মেলার আয়োজক মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরের কেউ তারা নন। পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে গেটসহ সব স্থাপনা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।