কর্মীদের জন্য বিশেষ সুবিধা চালু করল আকিজ রিসোর্স
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

কর্মীদের জন্য বিশেষ সুবিধা চালু করল আকিজ রিসোর্স

জনবার্তা প্রতিবেদন
অক্টোবর ২৮, ২০২৬ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের অন্যতম শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান আকিজ রিসোর্স তাদের কর্মীদের সুযোগ-সুবিধা ও কল্যাণের কথা মাথায় রেখে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন স্বাস্থ্যসেবা, শরীরচর্চা, ফ্যাশন এবং ডাইনিং খাতের বেশ কিছু প্রতিষ্ঠানের সঙ্গে তারা কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে। এই উদ্যোগের ফলে কর্মীরা এখন থেকে এসব পার্টনার ব্র্যান্ড থেকে বিশেষ করপোরেট মূল্যে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন। এর মাধ্যমে কর্মীরা আরও বেশি সেবা গ্রহণের সুযোগ পাবেন।’।

গত ১১ অক্টোবর আকিজ রিসোর্সের প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশীদার প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই অংশীদারত্বের আওতায় আকিজ রিসোর্স যুক্ত হয়েছে সুখী, ইউনাইটেড হেলথকেয়ার, শান্তা লাইফ, অ্যালাইট ইন জেন, পারসোনা, ওয়েলনেস বাই মুন, জনস ফিটনেস হাব ও ফেব্রিলাইফের মতো প্রতিষ্ঠানের সঙ্গে। এছাড়াও ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট, অ্যাসকট দ্য রেসিডেন্স ঢাকা এবং বিভিন্ন রেস্তোরাঁ ও ক্যাফের সঙ্গেও এই চুক্তি কার্যকর হয়েছে।

নতুন এই সুবিধার অধীনে কর্মীরা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু সেবায় ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। পাশাপাশি, অংশীদার হোটেলগুলোতে রুম ভাড়ার ক্ষেত্রে ৩০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। কর্মীদের দৈনন্দিন জীবনকে আরও আরামদায়ক ও সুবিধাজনক করে তোলার লক্ষ্যেই মূলত এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আকিজ রিসোর্সের কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান জানান, কর্মীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে তাদের এই অংশীদারত্বের পরিসর ভবিষ্যতে আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানের কর্মীদের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে তাদের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো এবং মানসম্মত জীবন নিশ্চিত করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।