ভারতীয় ফ্যাশন জগতের প্রভাবশালী ডিজাইনার রোহিত বাল ২০২৪ সালের নভেম্বরে ৬৩ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রয়াণে শোক ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রয়াত এই ডিজাইনারের তৈরি পোশাক পরা বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। তাঁর সৃষ্টিশীলতা ও স্বতন্ত্র নকশাশৈলীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ নেন সোনম।



