চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

চুয়াডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২


আগস্ট ২১, ২০২৩ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাছবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে ৬ জন।

সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায় আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রামের প্রয়াত আতিয়ার রহমানের ছেলে সাজিদুর রহমান (৫৫) ও শেখ মুন্নার ছেলে খাইরুল ইসলাম (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে হাটবোয়ালিয়া ফুটবল মাঠ এলাকায় আলমডাঙ্গা-গাংনী আঞ্চলিক সড়কে মাছবোঝাই ট্রাকটির সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ দুইজন ঘটনাস্থলেই মারা যান। ইজিবাইকের আহত ৬ যাত্রীকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

আলমডাঙ্গা থানার পরিদর্শক বিপ্লব কুমার নাথ জানান, নিহতদের মরদেহ হারদি স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

Share this news as a Photo Card

০৫ জুন ২০২৬

রোহিঙ্গা সংকটে অর্থায়ন ঘাটতির সতর্কতা, ক্যাম্পে মানবিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে

www.janobarta.bd |
https://www.facebook.com/Tanvir.Reza.Bappy