সন্ধ্যায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা: প্রধান নির্বাচন কমিশনার - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

সন্ধ্যায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা: প্রধান নির্বাচন কমিশনার

জনবার্তা প্রতিবেদন
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটের ফলাফল শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটায় হতে পারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এদিন দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

এর আগে প্রক্টর ও জাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানান দুপুর আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিহ হয়েছে। আমাদের অভিজ্ঞতাও কম। তবে সবাই সার্বিকভাবে সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না। আড়াইটার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

এদিকে, জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীও গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুরে ফলাফল হতে পারে।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, আজ (শুক্রবার) রাতের মধ্যেই আমরা যেন ফল ঘোষণা করতে পারি, সেই চেষ্টা করা হচ্ছে।

Share this news as a Photo Card

০৫ জুন ২০২৬

রোহিঙ্গা সংকটে অর্থায়ন ঘাটতির সতর্কতা, ক্যাম্পে মানবিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে

www.janobarta.bd |
https://www.facebook.com/Tanvir.Reza.Bappy