শৈলকুপায় সেচ খালে মিলল যুবকের মরদেহ - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় সেচ খালে মিলল যুবকের মরদেহ


জুলাই ২২, ২০২৩ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় ইদ্রিস আলী (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) সকালে ভগবাননগর গ্রামের একটি সেচ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইদ্রিস আলী ভগবাননগর গ্রামের সানারুদ্দিন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন।

স্থানীয়রা জানান, ইদ্রিস আলী শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। রাতে তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি। শনিবার সকালে গ্রামের চাষিরা সেচ খালে পাট জাগ দিতে গিয়ে তার মরদেহ পানিতে ভাসতে দেখেন। এরপর তারা ইদ্রিসের পরিবারকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, শনিবার সকালে শৈলকুপার ভাটই এলাকার ভগবাননগর গ্রামের সেচ খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শরীরে কাঁপুনির ওঠার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

রোহিঙ্গা সংকটে অর্থায়ন ঘাটতির সতর্কতা, ক্যাম্পে মানবিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে

০৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.janobarta.bd