ভারতের স্বাধীনতা দিবসকে ঘিরে সীমান্তে ‌‘অপারেশন অ্যালার্ট’ - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ভারতের স্বাধীনতা দিবসকে ঘিরে সীমান্তে ‌‘অপারেশন অ্যালার্ট’

জনবার্তা প্রতিবেদন
আগস্ট ১৩, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Link Copied!

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় মেঘালয় রাজ্যের বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকায় ‘অপারেশন অ্যালার্ট’ শুরু করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান আগামী ১৬ আগস্ট পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার এক বিবৃবিতে বিএসএফ বলছে, মেঘালয় রাজ্য পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঘনিষ্ঠ সমন্বয়ে এই অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযানের অংশ হিসেবে সীমান্ত লাগোয়া এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করেছে বিএসএফ। বিএসএফের সদর দপ্তর ও সেক্টর সদর দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা সীমান্তে উপস্থিত হয়ে সরাসরি এই অভিযানের তদারকি করছেন।

বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফের ‘অপারেশন অ্যালার্ট’ অভিযানে সীমান্তে ২৪ ঘণ্টা টহল, আকস্মিক তল্লাশি ও নৌপথে টহল জোরদার করা হয়েছে।

এছাড়া গবাদি পশু পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাইট ভিশন সরঞ্জাম ও ভ্রাম্যমান টহল দলের সহায়তায় সমন্বিত স্থল ও নৌপথ টহলের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থল ও নৌপথ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে।

বিএসএফ শিলং ফ্রন্টিয়ার সদর দপ্তরের পরিদর্শক জেনারেল ওপি উপাধ্যায় বর্তমানে সীমান্তে অবস্থান করছেন। দেশটির বার্তা সংস্থা এএনআইকে তিনি বলেছেন, আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতাদিবসের উৎসব চলাকালীন জাতীয় নিরাপত্তা রক্ষা ও শত্রুপক্ষের যেকোনও বিঘ্ন সৃষ্টির প্রচেষ্টা ঠেকাতে অপারেশন অ্যালার্ট শুরু করা হয়েছে।

১৬ আগস্ট পর্যন্ত এই অভিযান চলবে এবং পুরো মেঘালয় সীমান্তজুড়ে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

Share this news as a Photo Card

০৫ জুন ২০২৬

রোহিঙ্গা সংকটে অর্থায়ন ঘাটতির সতর্কতা, ক্যাম্পে মানবিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে

www.janobarta.bd |
https://www.facebook.com/Tanvir.Reza.Bappy