তারেক রহমানের সঠিক ঠিকানায় রুলের নোটিশ পাঠানোর নির্দেশ - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের সঠিক ঠিকানায় রুলের নোটিশ পাঠানোর নির্দেশ


আগস্ট ১৩, ২০২৩ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইনসহ সব গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের সঠিক ঠিকানায় রুলের নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নোটিশ পাঠাতে বিকল্প পন্থা হিসেবে পত্রিকায় বিজ্ঞপ্তিও দিতে বলা হয়েছে।

আজ রবিবার (১৪ আগস্ট) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মো. খসরুজ্জামান ও খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন আদেশ দেন।

এর আগে গত ১০ আগস্ট তারেক রহমানের বন্ধের বিষয়ে করা রিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঠিকানা সঠিকভাবে উল্লেখ করে নতুন করে সম্পূরক আবেদনের নির্দেশ দেন হাইকোর্ট।

রিটে বিবাদী তারেক রহমানের গুলশানের যে ঠিকানা আছে তা সঠিক নয় জানিয়ে আদালত সঠিক ঠিকানা উল্লেখ করার নির্দেশ দেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বিভিন্ন মামলা আদালতে বিচারাধীন। সম্প্রতি একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি। সাজাপ্রাপ্ত হলেও বিদেশে অবস্থান করায় ‘পলাতক’ হিসেবে বিবেচনা করে তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট।

এর আগে ২০১৬ সালে এক আদেশে হাইকোর্ট বলেন, সব গণমাধ্যমে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষেধ থাকবে। ওই সময় থেকে সব গণমাধ্যম তার বক্তব্য প্রচার বন্ধ করে দেয়। তবে গণমাধ্যমগুলোতে তার প্রচার বন্ধ হলেও অনলাইন মাধ্যমে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন তিনি। এই বাস্তবতায় আদালতের দ্বারস্থ হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা।

রুল শুনানির দিন ঠিক করতে গত ৮ আগস্ট হাইকোর্টে আবেদন করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। এ সময় বিচারপতি. মো. খসরুজ্জামান জানতে চান, তারেক রহমানকে তো নোটিশ দেওয়া হয়নি কীভাবে এর শুনানি হবে। উত্তরে রিটকারী আইনজীবী কামরুল ইসলাম বলেন, উনাকে কোনো ঠিকানায় পাওয়া যায়নি। তবে এর তীব্র বিরোধিতা করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এর প্রেক্ষিতে আজ তারেক রহমানের লন্ডনের ঠিকানা সংশোধন করে নতুন আবেদন আনতে বলেন হাইকোর্ট।

Share this news as a Photo Card

০৫ জুন ২০২৬

রোহিঙ্গা সংকটে অর্থায়ন ঘাটতির সতর্কতা, ক্যাম্পে মানবিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে

www.janobarta.bd |
https://www.facebook.com/Tanvir.Reza.Bappy