ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, আন্দোলনে শহীদ ৮৪৮ নেতাকর্মীর তালিকা জমা - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, আন্দোলনে শহীদ ৮৪৮ নেতাকর্মীর তালিকা জমা

জনবার্তা প্রতিবেদন
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দলের নেতাকর্মী নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সেখানে আন্দোলনে দলটির ৮৪৮ জনের শহীদ হওয়ার তালিকা দিয়েছে দলটি।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগটি দায়ের করেন সাবেক পুলিশ কর্মকর্তা এবং বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাহ উদ্দিন খান।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী আরাফাতসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও ভিডিও ও ৮৪টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে বিএনপির পক্ষ থেকে।

২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে ৮৪৮ জনের শহীদের তালিকা জমা দেয় বিএনপি। একইসঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেওয়া হয়েছে। তারা হত্যার সঠিক বিচার, ন্যায়বিচার দাবি করেন তারা।

Share this news as a Photo Card

০৫ জুন ২০২৬

রোহিঙ্গা সংকটে অর্থায়ন ঘাটতির সতর্কতা, ক্যাম্পে মানবিক সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা বাড়ছে