নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি – জনবার্তা
ঢাকা, [bangla_day], [english_date] | [bangla_date]
আজকের সর্বশেষ সবখবর

নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: সিইসি


October 31, 2023 1:05 pm
Link Copied!

নির্ধারিত পদ্ধতিতে নির্ধারিত সময়ের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বলেন, ‘এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।’

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সিইসি একথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ইসির হাতে কোনো অপশন নেই। ইসিকে সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে।’

‘দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে। তবে দৃঢ়ভাবে আমরা এগিয়ে যাচ্ছি, পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল হোক।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘এখনো প্রত্যাশা করবো সবগুলো দল অংশ নেবে। প্রতিকূল হলে হবে না, তা নয়। নির্বাচন যথা সময়ে হবে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা এবং তারাও (যুক্তরাষ্ট্র) বিশ্বাস করে সংলাপের। উনি (পিটার হাস) বিরাজমান সংকট মোকাবেলায় দলগুলোকে সংলাপে বসার কথা বলেছেন।’