সাতক্ষীরায় হত্যা মামলায় কলেজ অধ্যক্ষ গ্রেফতার – জনবার্তা
ঢাকা, [bangla_day], [english_date] | [bangla_date]
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় হত্যা মামলায় কলেজ অধ্যক্ষ গ্রেফতার

Link Copied!

সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. শিহাবউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আশাশুনি উপজেলার কাকবসিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অধ্যক্ষ ড. শিহাবউদ্দিন (৫৪) সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়া গ্রামের মৃত নেয়ামুদ্দীন গাজীর ছিলে।

তিনি সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে কলেজে না যাওয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) নোমান হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতাপনগরের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, শিহাবউদ্দিন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আ.লীগের সদস্য।