সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন


সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামের বিরুদ্ধে ছাত্র ইমরান হাসানকে গুলি করে হত্যার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এ মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ছাত্র ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান।