সবাই ফোন দিয়ে বলছেন, আমি মারা গেছি কিনা: রুবেল - জনবার্তা
ঢাকা, [bangla_day], [english_date] | [bangla_date]
আজকের সর্বশেষ সবখবর

সবাই ফোন দিয়ে বলছেন, আমি মারা গেছি কিনা: রুবেল


July 27, 2024 2:49 pm
Link Copied!

গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম যখন শাফিন আহমদেকে হারানোর বেদনায় আক্রান্ত তখন ভেসে আসে আরও এক গুঞ্জন। চাউর হয় জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল মারা গেছেন। তবে বিষয়টি ছিল গুজব। রুবেল নিজেই নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘কী এক বিপদে পড়েছি, সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইছেন, আমি মারা গেছি কিনা। আমার মৃত্যুর খবরটি গুজব। এখনও ভালো আছি, সুস্থ আছি।’

তিনি আরও বলেন, ‘কী আর বলব বলেন! গুজবের মাধ্যমে আমাকেও মেরে ফেলা হয়েছে! এটা আবার অনেকেই শেয়ারও করেছেন। তাদের শেয়ার করার আগে যাচাই করা উচিত ছিল। যে কারণে এই দুই দিন ধরে একের পর এক ফোন পাচ্ছি। দুই দিন ধরে বিভিন্ন দেশে থেকে আমাকে ফোন দিয়ে জানতে চাইছেন, আমি নাকি মারা গেছি। শুধু আমি নয়, আমার স্ত্রীকেও ফোন দিয়ে আত্মীয়স্বজনেরা একই কথা জানতে চাইছেন। ভক্তরাও উদ‌গ্রীব। এখন সবাইকে বলতে হচ্ছে, আমি জীবিত আছি, সুস্থ আছি।’

রুবেলের মৃত্যুর গুজবটি ছড়িয়েছে একটি ভিডিওর মাধ্যমে। যেখানে রুবেলের নামের আগে ব্যবহার করা হয়েছে প্রয়াত শব্দটি। এরপর-ই ছড়ায় গুজব। যার লাগাম টানতে কথা বলেন নায়ক নিজেই।