সন্ধানী ক্লিনিকে ছাত্রলীগ নেতার হামলা ভাঙচুর, ম্যানেজার জখম - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

সন্ধানী ক্লিনিকে ছাত্রলীগ নেতার হামলা ভাঙচুর, ম্যানেজার জখম


সেপ্টেম্বর ৫, ২০২৩ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নগরীতে সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় ক্লিনিকের ম্যানেজার রবিউল ইসলাম বাবলুকে পিটিয়ে জখম করা হয়। তার মাথায় ৪টি সেলাই লেগেছে। সোমবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার দিকে বাবু খান রোডের বাসিন্দা খুলনা মহানগর ছাত্রলীগের সদস্য সাকিবের নেতৃত্বে ৫/৬ জন যুবক ক্লিনিকে প্রবেশ করে ম্যানেজারকে খুঁজতে থাকে। ম্যানেজার বের হয়ে আসলে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম এবং হাসপাতালের অবকাঠামো ভাঙচুর করে।

সন্ধানী ক্লিনিকের ম্যানেজার রবিউল ইসলাম বাবলু এ প্রতিবেদক জানান, কমার্স কলেজে রাজনীতি করার কারণে প্রায়ই ক্লিনিকে চাঁদা দাবি করতো। সামর্থ্য অনুযায়ী সব সময় তাদের দাবি পূরণ করা হতো। স¤প্রতি তারা হাসপাতালে আসা রোগী স্বজনদের নিজেদের আত্মীয় বানিয়ে কমিশন আদায় শুরু করে। দেখা যেত, কোনো রোগীর বিল হয়েছে ৪ হাজার টাকা। তাদের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে হাসপাতালে এক বা দেড় হাজার টাকা জমা দিতো। বাকি টাকা নিজেরা আত্মসাৎ করতো। বিষয়টি আমরা বুঝতে পেরে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে বাধা দেওয়ায় তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

খুলনা সদর থানার ওসি (তদন্ত) নিমাই চন্দ্র জানান, ভুক্তভোগীরা এখনও কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায় ব্যবসায়ীদের কাছ চাঁদা দাবি, না পেলে ভাঙচুর ও মারধর করে অভিযুক্তরা। বিষয়টি অন্য নেতাদের জানিয়েও তেমন উপকার হয়নি।