যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল – জনবার্তা
ঢাকা, [bangla_day], [english_date] | [bangla_date]
আজকের সর্বশেষ সবখবর

যশোর-৪ আসনে আ.লীগ প্রার্থীর প্রার্থিতা বাতিল


December 13, 2023 1:08 pm
Link Copied!

যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তার মনোনয়ন অবৈধ ঘোষণা করতে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কুমার মন্ডল।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঋণখেলাপির দায়ে আপিল শুনানি শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে কমিশন।

এর আগে রিটার্নিং কর্মকর্তা এনামুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছিলেন।

উল্লেখ্য যে, একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল যশোর-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন।

এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এই আসনের সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় আপিল করেছিলেন।