বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জনকে ফেরত পাঠানো হবে বৃহস্পতিবার - জনবার্তা
ঢাকা, [bangla_day], [english_date] | [bangla_date]
আজকের সর্বশেষ সবখবর

বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জনকে ফেরত পাঠানো হবে বৃহস্পতিবার


February 14, 2024 1:38 pm
Link Copied!

বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্যসহ ৩৩০ জনকে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

আজ বুধবার দুপুরে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টায় বিজিবির সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারে ইনানী নৌবাহিনী জেটিঘাট থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি সদস্যসহ দেশটির ৩৩০ জন নাগরিককে দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।