পদত্যাগ করলেন প্রধান বিচারপতি - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

পদত্যাগ করলেন প্রধান বিচারপতি


আগস্ট ১০, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন। আজ শনিবার (১০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আইন মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা যায়।

জানা যায়, ওবায়দুল হাসানের পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পৌঁছেছে। কর্মকর্তারা এ নিয়ে কাজ করছেন।

কিছুক্ষণের মধ্যে এ সম্পর্কিত প্রজ্ঞাপন দেওয়া হবে।