ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক নিহত – জনবার্তা
ঢাকা, [bangla_day], [english_date] | [bangla_date]
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় সাংবাদিক নিহত


December 20, 2023 2:01 pm
Link Copied!

জেলা শহরে মোটরসাইকেলের ধাক্কায় দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম মিয়া নামে এক সাংবাদিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সেলিম সদর উপজেলার হলিধানী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ও ঝিনাইদহ প্রেসক্লাবের সদস্য ছিলেন।

নিহতের মেয়ের জামাই ইমতিয়াজ আহমেদ জানান, রাত সাড়ে ৯টার দিকে ব্যক্তিগত কাজে জেলা শহরের আলফালাহ হাসপাতাল এলাকায় যান সাংবাদিক সেলিম মিয়া। কাজ শেষে হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেছেন মাথায় আঘাতে রক্তক্ষরণ ও কার্ডিয়াক সমস্যায় তার মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান বলেন, নিহতের পরিবার ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের সাথে কথা বলে সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এই সাংবাদিকের মৃত্যুতে প্রেসক্লাবের সকল সদস্যই শোকাহত।