জেল থেকে ফের জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

জেল থেকে ফের জ্যাকুলিনকে আবেগঘন চিঠি সুকেশের


আগস্ট ১২, ২০২৩ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম থেকে বের হতেই যেন পারছেন না ২০০ কোটি রুপি আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। আর তাই তো ১১ আগস্ট জন্মদিনে ফের অভিনেত্রীকে প্রেমের কথা শোনালেন তিনি। লিখলেন খোলা চিঠি।

সুকেশ চিঠিতে লিখেছেন, ‘এই দিনটা আমার জীবনে সবচেয়ে খুশির ও গুরুত্বপূর্ণ। আমার নিজের জন্মদিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দিনটা। তুমি হয়ত জানো না, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা দিন আরও বেশি সুন্দরী হয়ে উঠছ তুমি। যা আমাকে পাগল করে দিচ্ছে। তোমার কোনো ধারণা নেই, কতটা মিস করছি তোমায়!’

তিনি আরও লিখেছেন, ‘তোমার করা আলিঙ্গন। এক কেক দুজনে ভাগাভাগি করে নেওয়া। আশা করছি, তোমাকে দেওয়া আমার উপহার ভালো লাগবে। আমি নিজের হাতে বানানো একটা কার্ড পাঠাচ্ছি। যেখানে আমাদের কিছু স্মৃতি আঁকার চেষ্টা করেছি। যেগুলো আজকের দিনে খুব মনে পড়ছে।’

চিঠিতে জ্যাকুলিনের প্রতি প্রেমের অভিব্যক্তির পাশাপাশি বেশ কিছু রহস্যও রাখলেন সুকেশ। এদিকে এই মুহূর্তে অবশ্য আমেরিকায় রয়েছেন অভিনেত্রী। সেখানেই নিজের জন্মদিন পালন করেছেন তিনি। সুকেশ যতই তার প্রতি ভালোবাসা জাহির করুন, জ্যাকুলিন তাদের সম্পর্কের কথা অস্বীকার করেই এসেছেন।

Share this news as a Photo Card

০৫ জুন ২০২৬

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যুতে নতুন উত্তেজনা, ২৪ ঘণ্টায় একাধিক অনুপ্রবেশ প্রতিহতের দাবি

www.hostbuybd.com