নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি - জনবার্তা
ঢাকা, , |
আজকের সর্বশেষ সবখবর

নিউজিল্যান্ড সিরিজের সূচি ঘোষণা করল বিসিবি


আগস্ট ১৭, ২০২৩ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

এশিয়া কাপ সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের জোর প্রস্তুতি। এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে একটা ‘স্যান্ডউইচ সিরিজ’ও আছে বাংলাদেশের। তিন ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজকে সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে সূচি ঘোষণা করে বিসিবি। প্রথমে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে নিউজিল্যান্ড। এরপর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৩ ও ২৬ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

২৬ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষের সিরিজ শেষ করে ২৭ সেপ্টেম্বরই ধরতে হবে ভারতের বিমান। ২৯ ও ২ অক্টোবর গুয়াহাটিতে সাকিবদের খেলতে হবে আইসিসির দুটি প্রস্তুতি ম্যাচ। বিশ্বকপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে।

ভারতের মাটিতে বিশ্বকাপের পর আবারও বাংলাদেশে আসবে কিউইরা। ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।প্রথম টেস্ট ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আর দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও টেস্টের ভেন্যু কি হবে, তা এখনও জানায়নি বিসিবি।

Share this news as a Photo Card

বাংলাদেশ-ভারত সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যুতে নতুন উত্তেজনা, ২৪ ঘণ্টায় একাধিক অনুপ্রবেশ প্রতিহতের দাবি

০৫ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.janobarta.bd